খাগড়াছড়ি প্রতিনিধি | ০৭:০৫ এএম, ২০২২-০৩-১০
খাগড়াছড়িতে অভিযান চালিয়ে বিদেশী তৈরী পিস্তল, বুলেটসহ প্রসীত খীসা নেতৃত্বাধীন ইউপিডিএফ মুল এর চীফ কালেক্টর স্বপন চাকমা (৪০) কে আটক সেনা বাহিনী। ৩০ বীর খাগড়াছড়ি সেনা বাহিনীর টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ক্যাপ্টেন রাফিদ-ই-মাওলা সাকিব এর নেতৃত্বে পানছড়ি সড়কের দুপুরে গিরিফুল এলাকা থেকে হাতে নাতে আটক করে।
এ সময় তারা কাছ থেকে বিদেশী তৈরী ১টি পিস্তল অস্ত্র, ৩ রাউন্ড বুলেট,১টি ম্যাগাজিন,নেশা জাতীয় ঔষধ ও আদায়কৃত চাঁদার ৩৭৫ টাকা উদ্ধা করা হয়। সে খাগড়াছড়ি জেলা সদরের সাত ভাইয়াপাড়া এলাকার সন্তুুষ বিকাশ চাকমার ছেলে। আটককৃত সন্ত্রাসী ২০১৬ সাল থেকে পাহাড়ের আঞ্চলিক সংগঠন ইউপিডিএফ (প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন) মুলের সাথে জড়িত বলে জানান।
খাগড়াছড়ি সদর জোন কমান্ডার লে: কর্ণেল সাইফুল ইসলাম সুমন পিএসসি বলেন,খাগড়াছড়ি জোনের দায়িত্বপূর্ণ এলাকায় কোন ধরনের সন্ত্রাসী,চাঁদাবাজের স্থান নেই। এ অঞ্চলের মানুষ যাতে নিরাপদ ও শান্তিপূর্ণ ভাবে বসবাস করতে পারে সে লক্ষ্যে খাগড়াছড়ি সেনা জোনের এ ধরনে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়ে তিনি পাহাড়কে নিরাপদ রাখতে বাংলাদেশ সেনাবাহিনী বন্ধপরিকর করে মন্তব্য করেন।
অস্ত্রসহ ইউপিডিএফ মুল এর চীফ কালেক্টর স্বপন চাকমা (৪০) কে আটক এর সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার এসআই আবু হানিফ ও মো: সালেহ উদ্দিন জানান, সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযানে তাকে আটক করা হয়। আটক সন্ত্রাসীর বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
এদিকে-পাহাড়ের বর্তমান সময়ে চাঁদাবাজী-অস্ত্রের ঝনঝনানি বন্ধে সেনাবাহিনীর এ ধরনের অব্যাহত রাখার দাবী জানিয়ে স্থানীয় সচেতনমহল। এ ধরনের অস্ত্র উদ্ধার অভিযান অব্যাহত থাকলে পার্বত্য চট্টগ্রাম নিরাপদ হবে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করে পার্বত্যবাসী।
অহিদুল ইসলাম অভি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন সড়কে পর্যটকবাহী গাড়িবহর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৩ নম্বর বুড়িঘাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ সদস্য (মেম্বা...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটি পার্বত্য জেলায় সফরকালে আরশিনগর ক্যাম্প ও পুলিশ লাইনস পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশের à...বিস্তারিত
মেহেদী হাসান : রাঙামালির সাজেকে সড়ক অবরোধকারীদের ওপর হামলা, লাঠিচার্জ এবং ঘরবাড়ি ও দোকানপাট ভাঙচুরের অভিযোগের প...বিস্তারিত
আলমগীর মানিক : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে সড়ক অবরোধকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে অà¦...বিস্তারিত
আলমগীর মানিক : আলমগীর মানিক রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে অবরোধের মধ্যে আটকে পড়া পর্যটকদের নিরাপত্তা দ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © 2026 CHTtimes24 | Developed By Muktodhara Technology Limited